ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • চট্টগ্রামে আন্তর্জাতিক ফ্লাইট চালু

    চট্টগ্রামে আন্তর্জাতিক ফ্লাইট চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নির্দেশনা প্রদান করেছে বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

    করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে প্রায় দুই মাস আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার (১৭ আগস্ট) চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।


    বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করার নির্দেশনা পাওয়া গেছে। সরকারি-বেসরকারি বিমান সংস্থাগুলো তাদের আন্তর্জাতিক রুটে চট্টগ্রাম থেকে ফ্লাইট অপারেশন করতে পারবে। তবে আজ চট্টগ্রাম থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল নেই বলে জানা গেছে। বিমান সংস্থাগুলো যাত্রী পেলে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের শুরু করবে।

    তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনেই বিমানে চলাচল করতে হবে। পাশাপাশি করোনা ভ্যাকসিন গ্রহণের সনদ, ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট এর সনদসহ নানা শর্ত পূরণ করেই আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারবেন যাত্রীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ