ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

     র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

    নিহতদের বয়স যথাক্রমে আনুমানিক ৩০ ও ৩৮ বছর। র‌্যাবের দাবি, তারা ডাকাতদলের সদস্য।

    র‌্যাব-১০ এর ভাষ্য মতে, দক্ষিণ কেরানীগঞ্জে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- গভীর রাতে এমন গোপন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, র‌্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ