ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কাবুল থেকে যেভাবে গুজরাটে আনা হল ভারতীয় কূটনীতিকদের 

    কাবুল থেকে যেভাবে গুজরাটে আনা হল ভারতীয় কূটনীতিকদের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাবুল থেকে ১৩০ জন ভারতীয়কে নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান। এর আগে সোমবার রাতে আরও একটি বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে।


    বিবিসি জানিয়েছে, কাবুল থেকে ভারতীয় রাষ্ট্রদূত এবং অন্য কূটনৈতিক কর্মীদের নিয়ে মঙ্গলবার একটি বিমান পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অবতরণ করেছে। এর কয়েক ঘণ্টা আগে কাবুল থেকে ভারতীয় ওই বিমানটি যাত্রা শুরু করেছিল।

    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে, রোববার তালেবান কাবুল দখলের পরেই ভারতীয় বিমান বাহিনীর দু’টি সি-১৭ বিমান কাবুলে পাঠানো হয়। সে বিমানগুলোতে দূতাবাস কর্মী ও ভারত-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানদের ফিরিয়ে আনার কথা ছিল। 
     
    সোমবার রাতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। তারপরেই মঙ্গলবার সকালে কাবুলে নিযুক্ত রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডনসহ দূতাবাস কর্মী ও ভারত-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ