ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ৫৬ বছর পর বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    ৫৬ বছর পর বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলানের বিরুদ্ধে যৌন  নিপীড়নের অভিযোগ উঠেছে।


    নিউইয়র্কের এক আদালতে বব ডিলানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন এক নারী। খবর বিবিসির।

    গত শুক্রবার করা মামলায় অভিযোগ করা হয়, ৫৬ বছর আগে ১৯৬৫ সালে ওই নারীর বয়স যখন মাত্র ১২ বছর ছিল, তখন তাকে যৌন নিপীড়ন করেন মার্কিন রক ও ফোক লিজেন্ড বব ডিলান।

    তাতে বলা হয়েছে— ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে অভিযোগকারীর ওপর নিপীড়ন চালান বব ডিলান।

    ওই নারী আরও দাবি করেন, নিউইয়র্কের বিখ্যাত চেলসিয়া হোটেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে যৌন নির্যাতন চালানো হয়েছে তার ওপর।

    তবে এক বিবৃতিতে বব ডিলানের মুখপাত্র বলেন, ৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

    ৮০ বছর বয়সি বব ডিলানকে সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার বলে বিবেচনা করা হয়। এ পর্যন্ত তার মোট ১২৫ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে সারাবিশ্বে। ২০১৬ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ