ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • যে কারণে বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন এই অভিনেতা

    যে কারণে বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন এই অভিনেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা সিনেমার পরিচিত মুখ শাতাফ ফিগার। বলিউড সিনেমাতেও নজর কেড়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া 'শেরশাহ' সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

    পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ ভালো সময় কাটাচ্ছেন এই অভিনেতা। গতকাল সোমবার (১৬ আগস্ট) দীর্ঘদিনের বান্ধবী ক্রিস্টিনা ওরুনকায়েভারের সঙ্গে বাগদান সেরেছেন শাতাফ। দুজনেই বাগদানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।


    শাতাফ লিখেছেন, 'তোমার ভালোবাসার থেকে ভালো আর কিছুই নেই।'

    তিনি আরোও লিখেছেন, 'আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার সারাজীবনের সঙ্গী হবে? সে বলেছিল হ্যাঁ। আজ একটা নতুন যাত্রা শুরু করলাম। সবসময়ের মতো এবারও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।'

    অন্যদিকে ক্রিস্টিনা শাতাফকে তার সুপারম্যান আখ্যা দিয়েছেন। ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় এই কাপলকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটাগরিকরা।

    প্রসঙ্গত, আপাতত হটস্টারের একটি ওয়েব সিরিজ 'দোস প্রাইসি ঠাকুর গার্লস'র শেষ পর্যায়ের শুটিং করছেন শাতাফ। এছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি ও ওয়েব সিরিজের অফার।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ