ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১
  • কলাপাড়ার ভিপি জিয়া ‍আটক

    কলাপাড়ার ভিপি জিয়া ‍আটক
    ভিপি জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. জিয়াউর রহমান জিয়া (৪২) কে পুলিশ ‍আটক করেছে। সোমবার গভীর রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। আসামী পক্ষের কৌশলীর জামিন আবেদন নাকচ করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

    জানা গেছে, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের একটি খাল দখল নিয়ে গত ২৮ জুলাই দু’পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ নূর-ইসলাম বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে জিয়াউর রহমান জিয়াকে প্রধান আসামী করা হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.হুমায়ুন বলেন, ভিপি জিয়া রাতে নিজের বাড়ীতে না থেকে একেক দিন একেক বাড়ীতে রাত্রী যাপন করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মুসুল্লীয়াবাদ গ্রামের আলাউদ্দিনের বাড়ী থেকে আটক করা হয় বলে তিনি সাংবাদিকদের জানান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ