ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

    ২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পর ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য।
    মঙ্গলবার বরিস জনসনের প্রশাসন এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে।

    যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী বছরগুলোতে প্রায় ২০ হাজার আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে।

    প্রথম বছর ৫ হাজার শরণার্থী যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে।

    যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, নতুন প্রকল্পের আওতায় নারী, মেয়ে ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

    তালেবানের অধীনে মানবাধিকার লঙ্ঘনে সবচেয়ে ঝুঁকিতে থাকা আফগানরাই নতুন পুনর্বাসন প্রকল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন।

    এদিকে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

    সূত্র: বিবিসি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ