ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • প্রাণ বাঁচাতে দিল্লিতে আশ্রয় নিলেন কান্দাহারের সাবেক পুলিশ প্রধান

    প্রাণ বাঁচাতে দিল্লিতে আশ্রয় নিলেন কান্দাহারের সাবেক পুলিশ প্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরে প্রাণ ভয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন দেশটির কান্দাহার প্রদেশের সাবেক পুলিশপ্রধান তাদিন খান। তিনিসহ প্রায় দুই শতাধিক আফগান গত রবিবার দিল্লিতে পালিয়ে আসেন।

    ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউন ইন্ডিয়া ডট কমের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ কান্দাহারের সাবেক পুলিশপ্রধান ৩৭ বছর বয়সী তাদিন খান জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন। মানবিক কারণে তাকে দিল্লি বিমানবন্দর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    তার সঙ্গে আসা নাজিবুল্লা আহমেদ জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি মানতে পারছেন না এই সাবেক পুলিশ কর্মকর্তা। মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন। ইতোমধ্যে তাদিন খানের পরিবারের অনেক সদস্যকে হত্যা করেছে তালেবান। বাকিদের সঙ্গে আনতে পারেননি। বিপদ এড়াতে এখন আলাদা আলাদা করে তাদের আনার ব্যবস্থা হচ্ছে।
    ভারতে আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের বিবেকানন্দ ফাউন্ডেশনের পরিচালক অরবিন্দ গুপ্ত বলেন, আফগানিস্তানে যেসব ব্যক্তিরা আমাদের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করতেন, মানবিক দিক বিবেচনা করে তাদের এখনই ভারতে আশ্রয় দেওয়া উচিত। এছাড়াও যারা বৈধ ভিসায় এ দেশে আসতে চায়, তাদরে সহযোগিতা করা উচিত। যাতে তালেবান তাদের ওপর প্রতিশোধ নিতে না পারে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ