ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বিলাসবহুল গাড়ি কিনলেন নায়িকা নিঝুম রুবিনা

    বিলাসবহুল গাড়ি কিনলেন নায়িকা নিঝুম রুবিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই নায়িকা নিঝুম রুবিনার প্রায় অর্ধ কোটি টাকার গাড়ি কেনা নিয়ে নানা কানাঘুষা শোনা যাচ্ছে। পরীমণির গ্রেপ্তারের পর উত্তাল চলচ্চিত্র পাড়ায় হঠাৎ রুবিনার ‘কিয়া সনেট ২০২১’ মডেলের ৪৬ লাখ টাকা বাজার মূল্যের গাড়িটি আলোচনায় এসেছে।

    অবশ্য দামি গাড়ি কেনা নিয়ে কোনো গোপনীয়তা করেননি নায়িকা। নিজের ফেসবুকে গাড়িটির বেশ কিছু ছবি পোস্ট করেছেন।


    এ ব্যাপারে নিঝুম রুবিনা বলেছেন, আমি গাড়িটি কেনার জন্য ব্যাংক লোন নিয়েছি। আগের গাড়িটা ১৭ লাখ টাকায় বিক্রি করেছি। লোন নিয়েছি ১৮ লাখ টাকা। ৩৫ লাখ টাকা এখানেই। আর বাকি ৮ লাখ টাকা আমি এড করেছি।

    নায়িকার দাবি, ৪৩ লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছেন তিনি।

    তরুণ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ