ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • হত্যার ভয় দেখিয়ে দুই মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে 

    হত্যার ভয় দেখিয়ে দুই মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের তাড়াশে আপন দুই মেয়েকে হত্যার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণের মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও পুলিশের একটি যৌথদল। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দবির উদ্দিন। বুধবার (১৮ আগস্ট) সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার এসআই আব্দুস সালাম জানান, গত সোমবার ভিকটিমদের মা মাঠে মধ্যে কাজ করতে অভিযুক্ত তার ছোট মেয়েকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। র্দীঘদিন যাবত তার দুই মেয়েকে হত্যার ভয় দেখিয়ে এমন কাণ্ড করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগিদের মা বলেন, আমি দিন মজুরের কাজ করতে গেলে বা কোনো কারণে বাড়িতে এ ঘটনা ঘটত। বিষয়টি আমি জানতাম না। মেয়েরা কখনও আমাকে জানায়নি। পরবর্তীতে ঘটনা জানাজানি হয়। 

    মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগীদের মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন। বুধবার সকালে র‌্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করে।

    তাড়াশ থানার ওসি ফজলে আশিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুই মেয়েকে ধর্ষণের কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ