ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মাকে মারধর করায় বাবাকে খুন!

    মাকে মারধর করায় বাবাকে খুন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ায় মাকে মারধর করায় বাবাকে খুন করেছে ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. আবু কাউছার (৬০) ওই এলাকার মো. জরু মিয়ার ছেলে। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত পিথ্বি রাজকে (১৫) গ্রেপ্তার করতে পারেননি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    আবু কাউছারের মেয়ে মুন্নী বেগম জানান, তাঁর বাবা ও ভাই দুজনই মাছ ব্যবসায়ী। নেশাগ্রস্ত বাবা প্রায়ই তাঁর মাকে মারধর করে। এরই জের ধরে বুধবার সন্ধ্যায়ও তাঁর মাকে মারধর করা হয়। বাবাকে ফেরাতে ব্যর্থ হয়ে তাঁর ভাই পিথ্বি রাজ ছুরিকাঘাত করে। আহত অবস্থায় বাবাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আবু কাউছারের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তিনি প্রতিদিনই স্বামীর অত্যাচারের শিকার হন। ছেলে-মেয়েরা বাধা দিলেও তিনি কর্ণপাত করতেন না। বুধবার সন্ধ্যায় একই ঘটনার পুনরাবৃত্তি হলে ছেলে পিথ্বি রাজ বাবার ওপর হামলা করে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু কাউছারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ