ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষিত কিশোরী

    নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষিত কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা বাড়িতে বেড়াতে এসে ১৬ বছরের এক কিশোরী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ আগস্ট) ভোরে রক্তাক্ত ও সজ্ঞাহীন অবস্থায় তার নানা বাড়ির সামনে একটি ফাঁকা জায়গা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের বোর্ডের বাজার এলাকায়।

    ধর্ষিতার নানা আব্দুল জব্বার বলেন, পার্শ্ববর্তী ভুরুঙ্গামারীর উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের ডীপেরহাট থেকে নাতনি মঙ্গলবার (১৭ আগস্ট) তার বাড়ি রতনপুর বোর্ডের বাজার এলাকায় বেড়াতে আসে। ওইদিন রাতের খাবার শেষে সে তাদের সঙ্গে ঘুমায়। হঠাৎ রাত ২টার দিকে তারা ঘুম থেকে জেগে দেখেন সে বিছানায় নেই। 
    পরে তারা খুঁজতে বের হন। এক পর্যায়ে বুধবার ভোরে বাড়ির সামনে পুকুরের পাশে একটি ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।

    জ্ঞান ফিরে কিশোরী জানিয়েছে, রায়গঞ্জ ইউনিয়নের রতনপুরের গাছীরখামার এলাকার আব্দুস ছালামের ছেলে আল-আমীন (২৭) তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে গেছে। 
    এ অবস্থায় পরিবারের লোকজন সকালে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।

    নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, ধর্ষণের শিকার কিশোরী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ