ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • গার্মেন্টস কর্মীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩

    গার্মেন্টস কর্মীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গার্মেন্টসে নাইট শিফটের কাজ শেষ করে রাত সাড়ে তিনটার দিকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে গার্মেন্টস কর্মী (২২) কে তুলে নিয়ে ধর্ষণচেষ্টাকালে স্থানীয়বাসীর সহায়তায় ৩ বখাটেকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ফতুল্লার ভোলাইল মরাখাল সংলগ্ন স্থানে।

    গ্রেফতারকৃতরা হলো বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাফিলা দক্ষিণ পাড়ার মৃত আইয়ুব আলীর পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ীর ভাড়াটিয়া হৃদয় (২৩), পটুয়াখালী জেলার সদর থানার ছাত্তার গাজীর পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাদনী হাউজিংয়ের হামিদের বাড়ীর ভাড়াটিয়া জহিরুল (২৪) ও বরগুনা জেলার আমতলী থানার ইসলামপুরের শহিদ হাওলাদারের পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ীর ভাড়াটিয়া হৃদয় হাওলাদার(২০)।


    এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গ্রেফতারকৃত ওই তিন যুবককে অভিযুক্ত করে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গার্মেন্ট কর্মী নাইট শিফটের কাজ শেষ করে রাত সাড়ে তিনটার দিকে পায়ে হেঁটে ভোলাইল মরাখাল এলাকায় নিজেদের ভাড়া বাসায় ফিরছিলো। মরাখাল সংলগ্ন শুভর চায়ের দোকানে পার্শ্বে পৌঁছা মাত্র গ্রেফতারকৃত রখাটেরা তার পথরোধ করে। কিছু বুঝে উঠার পূর্বেই তারা তার মুখ চেপে ধরে রাস্তার পার্শ্বের একটি জঙ্গলের (ঝোপ) ভিতর নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে জহিরুলকে আটক করে তবে সাথে থাকা অপর দুজন মোঃ হৃদয় ও হৃদয় হাওলাদার পার্শ্ববর্তী একটি পুকুরে লাফিয়ে পরে সাঁতরে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নামা দুজনকে গ্রেফতার করে।

    এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর জানান, এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ