ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • তেল-ডাল-চিনির দাম বেড়েছে, কমেছে কাঁচামরিচের

    তেল-ডাল-চিনির দাম বেড়েছে, কমেছে কাঁচামরিচের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে তেল, ডাল ও চিনির দাম গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় পাঁচ টাকা করে বেড়ে গেছে। এদিকে চালের দাম আগে থেকেই বাড়তি। প্রধান প্রধান এসব পণ্যের দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন-মধ্য আয়ের মানুষ।

    যদিও গত সপ্তাহে বাড়তি দামে বিক্রি হওয়া কাঁচামরিচের দাম কমে এখন প্রতি কেজি ৮০ টাকায় নেমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে কিছু সবজির দাম। আমদানি বাড়ায় মাছের দাম কিছুটা কম।


    শুক্রবার (২০ আগস্ট) রাজধানীর রামপুরা, খিলগাঁও, তালতলা ও মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

    এসব এলাকায় খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৩৮ থেকে ১৪০ টাকা। যা আগের সপ্তাহে ছিল ১৩৩ থেকে ১৩৫ টাকা। একই সঙ্গে বেড়েছে পাম তেলের দামও। ১১৮-১২০ টাকা কেজির পাম তেল এখন বিক্রি হচ্ছে ১২৩-১২৫ টাকায়।

    একইভাবে চিনির দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে ৮০ টাকায় ঠেকেছে। আর গত সপ্তাহে ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া মসুর ডাল এখন ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।


    ব্যবসায়ীরা বলছেন, তেল-চিনির আমদানির খরচ বেড়ে যাওয়ার অজুহাতে মিল মালিকরা দাম বাড়িয়েছেন। এই দামের লাগাম টানা দরকার। কারণ সামনের দিনগুলোতে দাম আরও বাড়তে পারে। অন্যদিকে মিল মালিকরা বলছেন, বিশ্ববাজারে দাম বেড়েছে।

    এদিকে চালের দামে লাগাম লাগেনি এখনও। খুচরা বাজারে মিনিকেট ৬২ থেকে ৬৫, আটাশ ৫০ থেকে ৫৫, স্বর্ণা ৪৭ থেকে ৫০ ও নাজিরশাইল ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


    তালতলা বাজারের একরাম হোসেন বলেন, আমরা যারা নিম্ন-মধ্যবিত্ত, তারা প্রধান প্রধান খাদ্যপণ্যের দাম বাড়ায় খুবই কষ্টে আছি। এমনিতেই লকডাউন পরিস্থিতির পর হাতে টাকা-পয়সা নেই, এর মধ্যে বাজারে আসলো দামের খড়গ। বিশেষ করে চাল-তেলের দাম খুবই অস্বস্তিকর পর্যায়ে উঠেছে।

    তবে গত সপ্তাহে কাঁচামরিচে যে অস্বস্তি ছিল তাই এখন কেটে গেছে। খুচরা বাজারে প্রতি কেজি দেশি কাঁচামরিচের খুচরা দাম ৮০ থেকে ৯০ টাকার মধ্যে।

    রামপুরা বাজারের সবুজমিয়া জানান, বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার থেকে পাইকারিতে কাঁচামরিচ দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা কেজি। এজন্য ভারতের কাঁচামরিচ খুব একটা এখন আর আমদানি হচ্ছে না।


    এদিকে বাজারে অধিকাংশ সবজি কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদার দাম ৮০ থেকে ১০০ টাকা।

    সরবরাহ বাড়ায় মালিবাগ বাজারে মাছের দাম আগের থেকে কিছুটা কম বলে জানান বিক্রেতা আবুল হোসেন। তিনি বলেন, অধিকাংশ মাছের দাম ২০ থেকে ৫০ টাকা কেজিতে কমেছে।


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ