ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে ঢাবি ছাত্রলীগ নেতা

    হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে ঢাবি ছাত্রলীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেছেন।  


    মাগুরার মহম্মদপুর উপজেলার হাজিবাড়ি এলাকায় নববূধুকে নিজের বাড়িতে নিয়ে আসেন ওই ছাত্রলীগ নেতা। 

    শুক্রবার বিকাল ৫টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে হেলিকপ্টারটি পৌঁছলে সাধারণ মানুষ দেখতে ভিড় করেন।  

    এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার সরকারি গার্লস স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মৃত এটিএম আব্দুল ওমর ফারুকের বড় ছেলে আব্বাস আল কোরেসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি। তিনি ২০১৩-১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত  বিভাগে ভর্তি হয়ে পড়ালেখা শেষ করেন। 

    শুক্রবার দুপুরে আব্বাস পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

    ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে বর আব্বাস তার স্ত্রী জান্নাতুল নাইমাকে নিয়ে হেলিকপ্টারে করে মহম্মদপুর আমিনুর রহমান কলেজ মাঠে নামেন। খরব শুনে কলেজ মাঠে শত শত মানুষ ভিড় করেন। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাদের বরণ করে নেন পরিবারের লোকজন। 

    মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই নেতা নতুন বউ নিয়ে হেলিকপ্টারে আসার বিষয়টি লিখিত অনুমতি নিয়েছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ