ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বেড়াতে গিয়ে রোহিঙ্গা ডাকাত দলের কবলে ৯ কলেজছাত্র

    বেড়াতে গিয়ে রোহিঙ্গা ডাকাত দলের কবলে ৯ কলেজছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে বেড়াতে এসে রোহিঙ্গা ডাকাত দলের কবলে পড়েছে ৯ কলেজছাত্র। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও অর্থ লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাতরা।

    শুক্রবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে টেকনাফের পানখালী ঢালাস্থ পাহাড়ি স্বপ্নপুরি নামক ঝর্ণা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে তাদের ছেড়ে দেওয়া হয়।


    হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, স্বপ্নপুরি নামের ঝর্ণায় অনেকে বেড়াতে আসেন। আবার অনেকে ঝর্ণায় গোসল করেন। শুক্রবার সকালে স্থানীয় কলেজছাত্র ঝর্ণায় গোসলে নামেন। এ সময় রোহিঙ্গা ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এতে কয়েকজন পালিয়ে আসলেও ৯ জনকে ধরে নিয়ে যায়। পরে মারধর এবং মোবাইল ফোন ও টাকা লুট করে তাদের এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

    তিনি জানান, দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে। তিনি পর্যটন এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।


    অপহরণের শিকার মিজানুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরি ঝর্ণায় বেড়াতে যায়। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা আমাদের ঘিরে ফেলে। এ সময় কয়েকজন সহপাঠী পালিয়ে আসতে সক্ষম হয়। পরে কয়েকজনের কাছ থেকে মোবাইল, টাকা লুট করে দেওয়া হয়।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ভিকটিমদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ