ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দক্ষিণ সুদানে ‘বাংলাদেশ রোড’ নামে সড়কের নামকরণ 

    দক্ষিণ সুদানে ‘বাংলাদেশ রোড’ নামে সড়কের নামকরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কৃতজ্ঞতা হিসেবে দক্ষিণ সুদান সরকার দেশটির রাজধানী জুবায় একটি সড়কের নাম ‘বাংলাদেশ রোড’ নামকরণ করেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা প্রকৌশল দলের সহায়তায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা প্রকৌশল দল দক্ষিণ সুদানের জনগণ ও সরকারের কাছ থেকে তাদের জনমুখী নির্মাণ কাজের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছে।


    দক্ষিণ সুদান সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার জুবায় দক্ষিণ সুদানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চোল থন বালোকের সঙ্গে বৈঠককালে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

    বৈঠকে বালোক দক্ষিণ সুদানের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের পাশাপাশি স্বাস্থ্য সেবায় অবদানের প্রশংসা করেন। সুদানের প্রতিরক্ষা মন্ত্রী এ সময় প্রশিক্ষণ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ হওয়ার জন্য বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ