ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আফগানিস্তান: শ্রীঘ্রই ঘোষণা আসছে নয়া সরকারের কাঠামো ও কর্মসূচি

    আফগানিস্তান: শ্রীঘ্রই ঘোষণা আসছে নয়া সরকারের কাঠামো ও কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিছুদিনের মধ্যেই আফগানিস্তানের নতুন সরকারের কর্মসূচি ও কাঠামো প্রস্তুত হয়ে যাবে। ‌শনিবার এমনটাই জানাল তালেবান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকারের কর্মসূচি ও কাঠামো ঘোষণা করা হবে বলে জানালেন তালেবানের এক শীর্ষ নেতা।

    আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইন, ধর্ম, ও বিদেশনীতি বিষয়ক বিশেষজ্ঞরা কাজ করে চলেছেন দ্রুত এই কাঠামো কর্মসূচি তৈরি করার। এ প্রসঙ্গে বিশিষ্ট আফগান রাজনৈতিক বিশ্লেষক তারিক ফরহাদি বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রণয়নে তালিবানকে অন্তত ১০ দিন সময় দেওয়া উচিত। আশা করি নতুন সরকারি মহিলাদের উপস্থিতি ও পরিলক্ষিত হবে। ”

    তিনি আরও বলেন, তালেবানরা যদি মনের মতন একক ক্ষমতা বিশিষ্ট একনায়কতান্ত্রিক সরকার উন্নয়নের চেষ্টা করে তাহলে অন্যান্য প্রদেশ ও সাধারণ মানুষের থেকে বিদ্রোহের আশঙ্কা থাকবে। অর্থাৎ যার ফলে আগামী দিনে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

    সম্প্রতি কাবুলের বাসিন্দা সুরক্ষা ও স্থিতাবস্থা নিয়ে গভর্নর আব্দুর রহমান মুনসুরের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আব্দুল্লাহ আব্দুল্লাহ। সেই বৈঠকের পর এই তালেবানের পক্ষ থেকে দ্রুত সরকার গঠনের আশ্বাস পাওয়া গেল। আগামী দিনে সরকার গঠনের সমস্ত রূপরেখা তৈরিতে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে শীঘ্রই আফগান সফরে যেতে পারেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ খুরেশি।‌ ক্ষমতায় আসার আগে থেকেই তালেবানকে ইসলামাবাদের সমর্থন করার একাধিক অভিযোগ উঠেছিল।‌ এখন নয়া আফগান সরকারের বিদেশনীতিতে ইসলামাবাদের প্রভাব কতটা থাকে তা দেখার জন্যই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ