ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আফগানিস্তান: আইএস এর হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি

    আফগানিস্তান: আইএস এর হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের কাবুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে। এজন্য তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর জন্য সতর্ক করেছে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, বার্তায় উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রতিনিধি যাদের ব্যক্তিগতভাবে আসতে বলবেন তারাই যেন যাত্রার জন্য আসেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি দেখছেন, বিকল্প পথ খুঁজছেন। আইএসের আক্রমণের সম্ভাব্য হুমকি সম্পর্কে আর কোনো বিবরণ দেওয়া হয়নি এবং গোষ্ঠীটি প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর হুমকিও দেয়নি।

    এদিকে গত ২৪ ঘন্টায় কাবুল থেকে আমেরিকার উদেশ্যে পাড়ি দিয়েছে ৬টি সি-১৭ বিমান এবং ৩২টি চার্টার্স বিমান। এই ৩৮টি বিমানে করে প্রায় ৩ হাজার ৮০০ জন যাত্রীকে আনা হচ্ছে আমেরিকায়। শনিবার রাতে হোয়াইট হাউসের তরফে টুইট করে এই তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকেই আফগানিস্তান থেকে আমেরিকায় অনেক মানুষ এসেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ