ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আফগান ক্রিকেট অধিনায়কের বাড়িতে তালেবান নেতারা

    আফগান ক্রিকেট অধিনায়কের বাড়িতে তালেবান নেতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান নেতা আনাস হাক্কানি আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হাসমত উল্লাহ শহীদির সঙ্গে সাক্ষাত করেছেন। সেখানে সাফ জানিয়ে দিয়েছেন ক্রিকেটের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে তাদের।

    সাত দিন হলো দেশটির নিয়ন্ত্রণ পুরোপুরি তালেবানদের দখলে। গুঞ্জন ছিল ক্রিকেটসহ অন্যান্য খেলাগুলো বন্ধ হয়ে যেতে পারে যুদ্ধবিধস্ত দেশটিতে।


    যদিও ক্ষমতা দখলের পরপরই তালেবান নেতারা ইঙ্গিত দেয় ক্রিকেটকে এগিয়ে নেয়ার। এবার অন্যতম শীর্ষ নেতা আনাস হাক্কানি নিজেই অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন আফগান জাতীয় দলের অপর ক্রিকেটার নুর আলী জাদরান। এসময় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান আসাদ উল্লাহ খানও যোগ দেন।

    শনিবারের এই সাক্ষাতের বিষয়টি তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ডট কম। এতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তালেবান নেতার।

    কয়েকদিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কার্যালয়ে অস্ত্র হাতে বেশ কয়েকজন তালেবান নেতাকে দেখা যায়। বিষয়টি নিয়ে বেশ আলোচনায় শুরু হয়। তবে এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি জানান, ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে বোর্ডে উপস্থিত হয়েছিলেন তারা।

    শুরুতে চিন্তাগ্রস্ত হলেও নির্ভার হতে দেখা গেছে ইংল্যান্ডে অবস্থানরত আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খানকে।

    অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে তিনি বলেন, গেল কয়েকদিনে আমরা দেখেছি। তালেবানরা বলেছেন খেলা তাদের কোনও সমস্যা নেই। খেলোয়াড়দের তারা বিশ্বজুড়ে খেলতে ও লড়তে দেখতে চান। তারা নাকি ক্রিকেটকে ভালোবাসেন। এই মুহূর্তে তারা ক্রিকেটে কোনও সমস্যা দেখছেন না।’

    আগামী ১, ৩ ও ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। সব ঠিক থাকলে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজটি আয়োজন হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ