ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১
  • প্রথম দিনেই আগাম জামিনের ১৩০০ আবেদন

    প্রথম দিনেই আগাম জামিনের ১৩০০ আবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ সাড়ে চার মাস পর হাইকোর্টে আগাম জামিন আবেদন শুনানি শুরু হয়েছে। রোববার ১ হাজার ৩০০ জামিন আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলোর শুনানি হবে। 

    রোববার বিকেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।   

    ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে কীভাবে আগাম জামিনের শুনানি হবে- জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আগাম জামিন আবেদন শুনানির বিষয়টি আমরা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের নজরে এনেছিলাম। আদালত বলেছেন, আগাম জামিন আবেদনের সঙ্গে আবেদনকারীকে মামলার এফআইআর-এর ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করতে হবে। 

    আদালতের বরাত দিয়ে তিনি বলেন, আবেদনকারীকে তার মূল জাতীয় পরিচয়পত্রটি শুনানির আগের দিন আদালতে জমা দিতে হবে। সেটি তিনি শুনানির পর ফেরত পাবেন। আর জামিন আবেদনের শুনানির সময় আইনজীবীর চেম্বারে বসেই আবেদনকারী ভার্চুয়াল আদালতে নিজেকে প্রদর্শন করতে পারবেন। এছাড়া ভিড় কমানোর জন্য একটা আবেদনে একসঙ্গে পাঁচজন জামিন আবেদন করতে পারবেন।

    গত ১৭ আগস্ট আগাম জামিন শুনানির দ্বার উন্মুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ সমূহে আগাম জামিন শুনানি নেওয়া হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

    করোনা সংক্রামণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধের কারণে গত ৫ এপ্রিল থেকে আগাম জামিন শুনানি বন্ধ ছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ