ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিষেক

    আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিষেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুটিং করতে গিয়ে সেটে চোট পেয়েছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। এরপর মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অভিষেকের ডান হাতে চোট লেগেছে। ছেলেকে দেখতে রোববার রাতেই হাসপাতালে ছুটে যান তার বাবা অমিতাভ বচ্চন। তার সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও।

    জানা গেছে সুস্থই রয়েছেন অভিষেক, চিন্তার খুব বেশি কারণ নেই। তবে পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে অভিষেকের চোট নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি।

    গত সপ্তাহেই মনিরতনমের সিনেমা ‘পুণ্যিয়ানি সেলভান’-এর শুটিংয়ে অংশ নিতে স্ত্রী ঐশ্বরিয়া বচ্চনকে মধ্যপ্রদেশে এগিয়ে দিতে যান অভিষেক। স্ত্রীকে এয়ারপোর্টে ছাড়তেই পাপারাতজিদের ক্যামেরায় লেন্সবন্দিও হয়েছিলেন। রোববার বিকেলেই তড়িঘড়ি মুম্বাই ফিরে আসেন ঐশ্বর্য-আরাধ্য।

    হাসপাতালে ভর্তির খবরের মাঝেই রোববার বিকেলে সোশ্যাল মিডিয়ায় রাখি উৎসবের শুভেচ্ছা ভাগ করে নেন অভিষেক। দিদি শ্বেতার সঙ্গে ছেলেবেলার একগুচ্ছ ছবির ভিডিও কোলাজ পোস্ট করেন তিনি।

    জানা গেছে, তামিল সিনেমা ‘ওত্থা সেরুপ্পু সাইজ ৭’এর হিন্দি রিমেক বানাচ্ছেন অভিষেক। এতে শুধু অভিনেতা নয়, প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাকে। সিনেমাটির শুটিং লোকেশন একটিই এবং অভিনেতাও একজন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ