ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • আবরার হত্যা: ৭ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি 

    আবরার হত্যা: ৭ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে দিয়ে মামলাটি বিচারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।  আগামী ৭ সেপ্টম্বর যুক্তিতর্ক শুনানির জন্য রাখা হয়েছে। 

    সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান যুক্তিতর্কের এই দিন ধার্য করেন।

    এর আগে গত রোববার আসামি মিফতাউল ইসলাম জিয়ন এবং মেহেদী হাসান রাসেল নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।

    আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আব্দুল্লাহ মিঞা বলেন,  আজ এ মামলায় আসামি ইশতিয়াক আহম্মেদের পক্ষে রাসেল মিয়া নামের এক ব্যক্তি সাফাই সাক্ষী দেন। এ ছাড়াও আসামি মেহেদী হাসান রাসেলের পক্ষে সাফাই সাক্ষী দেন তার বাবা রুহুল আমিন, তার আত্মীয় সিদ্দিক মিয়া ও রাজিব মোল্লা। এরপরে বিচারক সাফাই সাক্ষী সমাপ্ত করে যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন। যুক্তিতর্ক শুনানি হলেই মামলার রায় ঘোষণা করা হবে।

    ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পরদিন নিহতের বাবা বরকতউল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।

    গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ