ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের ভ্যান র‍্যালি বরিশা‍লের নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে: মুফতী ফয়জুল করীম যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে : বরিশালে জামায়াত আমির ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব ঝালকাঠিতে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
  • স্বর্ণের দাম ভরিতে কমল ১১৬৬ টাকা

    স্বর্ণের দাম ভরিতে কমল ১১৬৬ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও দাম কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে  ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৫১৬ টাকা।

    বুধবার (১১ মে) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

    বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    দাম কমায় ১১ মে থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দামও ১১৬৬ কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা।

    তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

    মঙ্গলবার (১০ মে) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেটের ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হয়েছে।


    আরএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ