ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের ভ্যান র‍্যালি বরিশা‍লের নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে: মুফতী ফয়জুল করীম যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে : বরিশালে জামায়াত আমির ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব ঝালকাঠিতে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
  • ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ 

    ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বরিশাল–কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দীন আম্মার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ইফতেখার সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

    সমাবেশ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়— “জাবের ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরেঘরে”, আমার ভাই আহত কেন, অন্তর্বর্তী সরকার জবাব চাই”, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা” এবং “গুলির মুখে কথা ক’বো, আমরা সবাই হাদি হবো।

    সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাজমুল ঢালি। তিনি বলেন, “হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার ৫৪ দিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার কোনো বিচার নিশ্চিত করতে পারেনি। আজ তার স্ত্রীকে বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, অথচ সরকারের বাহিনী তাদের ওপর গুলি চালিয়েছে। আমরা মনে করিয়ে দিতে চাই—আমরাই শেখ হাসিনাকে বিদায় করেছি।

    বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, ৫৪ দিনেও হাদি ভাই হত্যার বিচার না পাওয়ায় আমরা রাজপথে নেমেছি। ওই ঘটনায় আমাদের ববি শাখার সদস্য সচিব ইফতেখার সায়েম আহত হয়েছেন। শান্তিপূর্ণ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ