ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • নেত্রকোণায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

    নেত্রকোণায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২৬ জুলাই নেত্রকোণার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সন্মুখ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। 

    তারা হলেন, নেত্রকোণা জেলার ডাঃ আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মো. নুরুজ্জামান, মো. ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার মো. জামাল উদ্দিন। 


    আজ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সকাল সাড়ে দশটায় নাজিরপুর স্মৃতিসৌধে ও নাজিরপুরের লেংগুরায় শহীদদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

    এছাড়া বন্যাদুর্গত আশ্রয়হীন বীর মুক্তিযোদ্ধা দশ পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা সহ দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    নাজিরপুর স্মৃতিসৌধে ও শহীদের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন, নেত্রকেণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ