ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • গোলশূন্য ড্রতে শেষ উরুগুয়ে-দ. কোরিয়া ম্যাচ

    গোলশূন্য ড্রতে শেষ উরুগুয়ে-দ. কোরিয়া ম্যাচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। তবে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটি কেউ জেতেনি। গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।

    আজ বৃহস্পতিবার এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে ম্যাচের শুরু থেকে বল দখলে দক্ষিণ কোরিয়া আর আক্রমণে উরুগুয়ে এগিয়ে ছিল।

    খেলার ১৯তম মিনিটে প্রথম সুযোগটি পায় উরুগুয়ে। হোসে মারিয়া হিমেনেসের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন উরুগুয়ের ফেদে ভালভেরদে। তবে ক্রসবারের ওপর দিয়ে বল চলে যায়।

    এর তিন মিনিট পর দারউইন নুনেসের আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন। তবে ৩৪তম মিনিটে প্রথম দক্ষিণ কোরিয়া ভালো একটি সুযোগ পেলেও উড়িয়ে মেরে হতাশ করেন অরক্ষিত ফরোয়ার্ড হওয়াং উই-জো।

    বিরতির ঠিক আগে অভিজ্ঞ ডিফেন্ডার দিয়েগো গদিনের হেড পোস্টে লাগলে হতাশ হতে হয় দুইবারের বিশ্বজয়ীদের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ