ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • দেয়ালে খোদাই করা পৃথিবীর একমাত্র কোরআন শরিফ

    দেয়ালে খোদাই করা পৃথিবীর একমাত্র কোরআন শরিফ
    মাসজিদ আল-মিসর পরিদর্শন করছেন দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র কোরআন মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ। এর সংরক্ষণ ও সম্মানে এ পর্যন্ত অসংখ্য প্রতিলিপি তৈরি হয়েছে। এমনকি স্বর্ণে লেখা কোরআনের কপিও রয়েছে পৃথিবীতে। তবে এখন যে কোরআনের কথা বলছি, তা সম্পূর্ণভাবে দেয়ালে খোদাই করে লেখা।

    আর্কিটেকচার ও স্থাপত্যশৈলীর অভূতপূর্ব এই নিদর্শনের দেখা মিলবে মিসরের রাজধানী কায়রোতে। সেখানকার একটি মসজিদে ৮০০ মিলিয়ন মিসরীয় পাউন্ড খরচ করে এটি নির্মাণ করা হয়েছে।


    এই মসজিদের অনন্য বৈশিষ্ট্যটি হলো- তার দেয়ালে কোরআনের একেকটি পারা খোদাই করা হয়েছে একেকটি স্বতন্ত্র কক্ষে। এভাবে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত বিন্যস্ত।


    কায়রোর অসাধারণ ও নান্দনিক এই মসজিদের নাম ‘মাসজিদ আল-মিসর’। সরকারিভাবে এটি ‘ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে পরিচিত। দেয়ালে পবিত্র কোরআন খোদাইয়ের একমাত্র মসজিদ হিসেবে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।


    এই মসজিদ আরও দু’টি বিষয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। প্রথমত, কাঠের তৈরি বিশ্বের সর্ববৃহৎ মিম্বরের কারণে। হাতে তৈরি ওই মিম্বরের উচ্চতা ৫৪ ফুট উঁচু। দ্বিতীয়ত, তার রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ফানুস, যা মসজিদের অভ্যন্তরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফানুসটির ওজন ৫০ টন। চারতলা বিশিষ্ট এ ফানুসের ব্যাস অন্তত ২২ মিটার।


    এদিকে, গত জুন-জুলাইয়ে মসজিদটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়- এটি ঐতিহ্যবাহী উজবেক শহর বুখারায় অবস্থিত। তবে সূত্র নিশ্চিত করেছে যে আসলে মসজিদটি বুখারায় নয়; বরং কায়রোতে অবস্থিত।

    সূত্র : ইজিপ্ট ইনডিপেন্ডেন্ট ডটকম ও ডেইলি জংগ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ