ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক 
  • সৌদি আরবে রোজা শুরু শনিবার

    সৌদি আরবে রোজা শুরু শনিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদির কর্তৃপক্ষ আনুষ্ঠনিকভাবে এই তথ্য জানিয়েছে।

    এর আগে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা প্রথম দেশ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন। তাই ২৮ ফেব্রুয়ারি হতে যাচ্ছে সাবান মাসের শেষ দিন।

    অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং ফতোয়া ও শরিয়াহ আরবিট্রেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দেন।

    ভৌগোলিক অবস্থান ও টাইম জোন সুবিধার কারণে অস্ট্রেলিয়া রমজান শুরুর ঘোষণাকারী প্রথম দেশগুলো মধ্যে একটি।

    অন্যদিকে মালয়েশিয়ায় রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটি আনুষ্ঠনিকভাবে এই ঘোষণা দিয়েছে।


    ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ