ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ভগ্নিপতির মৃত্যুতে মজিবর রহমান সরোয়ারের শোক  বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
  • দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

    দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা
    দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা ছবি: এআই দিয়ে তৈরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সম্প্রতি সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে দেশে এসে গোপন বৈঠক করে আবার সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যাপক তদন্ত ও দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।

    পুলিশ জানায়, রঞ্জিত সরকার ঠিক কোন রুট ব্যবহার করে দেশে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কারা তাকে আশ্রয় দিয়েছিল এবং গোপন বৈঠকে কারা ছিল-তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সিলেটের রাতারগুলের ‘সোহেল স্কয়ার রিসোর্ট’-এ ওই গোপন বৈঠকটি হয়। সেখানে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। শনাক্ত করা হয়েছে প্রায় ৬০ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো নেটওয়ার্ক বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

    জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো চক্রান্ত দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    গোয়েন্দা সূত্র জানায়, রঞ্জিত সরকার রাতারগুলের কাছের লামাপুঞ্জি সীমান্ত পথ দিয়ে অত্যন্ত সুকৌশলে দেশে ঢোকেন। গত সোমবার সন্ধ্যায় তিনি ওই সীমান্ত দিয়ে সরাসরি পূর্বনির্ধারিত গোপন আস্তানায় যান। সভা শেষে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানা এলাকা হয়ে একই রুটে তিনি ভারতে পালিয়ে যান। জানা গেছে, ৫ আগস্টের পর তিনি প্রথমে যুক্তরাজ্যে যান এবং পরে সেখান থেকে ভারতে এসে অবস্থান নেন।

    তদন্তসংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর বা পিকনিকের কথা বলে প্রায় দেড়শ লোককে রাতারগুলে আনা হয়। চারটি বাসে করে আসা এসব মানুষের জন্য রিসোর্টের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাতে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। সে সময় রঞ্জিত সরকারসহ কয়েকজন একটি গাড়িতে করে মাঠে প্রবেশ করেন। শিক্ষা সফরের ব্যানার সরিয়ে দ্রুত রাজনৈতিক ব্যানার টানানো হয়। সেখানে তিনি মাত্র ৫ মিনিটের একটি সংক্ষিপ্ত সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত সটকে পড়েন।

    গ্রেফতাররা জানান, ভারতের মেঘালয়ে থাকা অনুসারী ও আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সহায়তায় তিনি এই ঝটিকা সফর করেন। গত ৯ নভেম্বর বিকাল ৪টা ৪৯ মিনিটে রঞ্জিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গোপন ওই সভার ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

    এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ওসির নেতৃত্বে ‘সোহেল স্কয়ার রিসোর্ট’-এ ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে রিসোর্টটির কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

    গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই রিসোর্টটি শনাক্ত হয়। চিহ্নিত করা হয় সমাবেশে থাকা অন্যান্য নেতাকর্মীদেরও। তবে চিহ্নিত অনেকেই এরই মধ্যে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন এবং তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

    সিলেটে ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৩ : সিলেট ব্যুরো জানায়, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সাঁড়াশি অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ