ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির তজুমদ্দিনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই বরিশালে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে পুরোনো গাছ কাটার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা
  • মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

    মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড় বাতি লাগাতে গিয়ে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়।

    বুধবার রাত সাড়ে ১০ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার সকাল ৮ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    নিহত মো. আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড় বাতির কাজ করছিলেন ডেকোরেটর কর্মী আশরাফুল। এই সময় তিনি জেনারেটেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসাপতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ