সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ সাংগঠনিক এলাকায় অবিলম্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের সব ইউনিটকে এ নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এইচকেআর