ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে পুরোনো গাছ কাটার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার  ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক  চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত
  • বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া

    বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। 

    বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

    প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ প্রদান করা হলো।

    জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ