ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার  ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক  চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন  
  • মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার 

    মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোরে সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

    বুধবার সকালে বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানে গাছের নিচে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। 

    নিহত জাকির আকন ওই গ্রামের মৃত ওয়াহেদ আকনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির আকনের বসতঘর থেকে ঘটনাস্থলের দূরত্ব আনুমানিক ১০০ থেকে ১২৫ গজ। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে সুপারি গাছ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

    মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু রহস্য জানা যাবে। 

    তিনি আরও জানান, এ ব্যাপারে  মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য  লাশ পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ