ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার  ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক  চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন  
  • আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা

     আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা
    বোমা বহনকারী ইজিবাইক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করে এসআরবি সদস্যরা।

    পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজার যাচ্ছিল চালক কাওছার। এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হলে ইজিবাইক চালক কাওছার খলিফাকে গাড়ি থামাতে বললে সে গাড়ি না থামিয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।

    এসময় উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় তার গাড়ির পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ইজিবাইক চালক কাওছার খলিফাকে গ্রেফতার করে।

    বুধবার সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসআরবি’র বোম নিষ্ক্রিয়কারী ছয়জনের একটি দল ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে নিষ্ক্রিয় করে।

    এ ঘটনায় আগৈলঝাড়া থানায় বুধবার এসআই আলামিন বাদী হয়ে ইজিবাইক চালক দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়, যার নং-৯ (১১-১১-২০২৬)। ওই মামলার আসামি কাওছারকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে ইজিবাইক চালককে গ্ৰেফতার করে। বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করে। এঘটনায় থানায় মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ