ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার  ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক  চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন  
  • ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই

    ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আব্দুল জলিল (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।

    বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে নিজ বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলকে কিল-ঘুষি মারেন।

    এ সময় সুপারি গাছের সঙ্গে তার গলা চেপে ধরারও অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।

    খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সহিদকে আটক করে।

    পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    আপন ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বড় ভাই সহিদকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ