ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির তজুমদ্দিনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই বরিশালে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে পুরোনো গাছ কাটার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা
  • বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার

    বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাতি মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।  বুধবার রাতে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। 

    এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হল, বানারীপাড়া থানাধীন তেতলা গ্রামের মো. মতিউর রহমানের ছেলে আবু আবতাব স্বপন ও ভোলার দুলারহাট থানাধীন ফরিদাবাদ এলাকার বাসিন্দা মো. সোহেল রানা (৩৫)। 

    প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় আদালত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বানারীপাড়ার আবু আবতাব স্বপনকে যাবজ্জীবন ও ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় বানারীপাড়া থানা পুলিশ এসআরবি-৮, বরিশালের নিকট অধিযাচনপত্র প্রেরণ করে। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ এবং এসআরবি-১১ যৌথ আভিযানিক দল বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

    পরবর্তীতে তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে বোরহানউদ্দিন থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ও ৫টির অধিক ডাকাতি মামলার আসামি মো. সোহেল রানাকে একইদিন রাতে ভোলার দুলারহাট থানাধীন দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    মামলার বিবরণে জানা যায়,  চলতি বছরের ১০ আগস্ট রাতে ৭/৮ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র ও পাইপগান নিয়ে ভিকটিম সৈয়দ আরাফাত হোসেন চৌধুরীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের জখম ও ভয়ভীতি দেখিয়ে তারা সর্বমোট ১১ লাখ ২৬ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-৮, বরিশাল ও ভোলা ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার  করে ডাকাত সর্দার সোহেল রানাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ