ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ভগ্নিপতির মৃত্যুতে মজিবর রহমান সরোয়ারের শোক  বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
  • ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক

    ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
    নিহত ইলিয়াস ফকির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।

    শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। এ ঘটনার পর মহাসড়কে প্রায় একঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল।

    নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান।

    মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ