ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
  • অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার

    অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আইএসিআইবি (IACIB) নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে নানা অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এসব অনিয়মের প্রতিবাদে নেতৃত্ব দেওয়া এবং আদালতের একটি মামলার সাক্ষী হওয়ায় কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অন্তু বিশ্বাস নামের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার অভিযোগ পাওয়া গেছে।

    শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী অন্তু বিশ্বাস। তিনি প্রতিষ্ঠানটির ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

    সংবাদ সম্মেলনে অন্তু বিশ্বাস জানান,নগরীর সিঅ্যান্ডবি রোডে অবস্থিত আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব কোনো অবকাঠামো বা আলাদা প্রশাসনিক কাঠামো নেই। প্রতিষ্ঠানের মালিক মো. জহিরুল ইসলামের মালিকানাধীন একই ভবনে একই অধ্যক্ষ, শিক্ষক ও প্রশাসনিক জনবল দিয়ে ডিডব্লিউএফ (DWF) নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। এ ছাড়া মাদারীপুরের ডিডব্লিউএফ নার্সিং কলেজেও চরম অনিয়মের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

    লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর শিক্ষার্থীরা অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করলে চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও তৎকালীন অধ্যক্ষ বাসন্তী রানী দাবি মেনে নেওয়ার পাশাপাশি কাউকে হয়রানি না করার লিখিত অঙ্গীকার করেন। তবে পরবর্তী দুই বছরে প্রশাসনের সঙ্গে অন্তত ৩০ বার বৈঠক করেও সমস্যার কোনো সমাধান হয়নি।

    এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল ‘ক্লিনিক্যাল প্র্যাকটিসের’ নামে প্রায় ২০০ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়। কর্তৃপক্ষ দাবি করেছিল, এই অর্থ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। কিন্তু শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে জানতে পারেন, সরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের জন্য কোনো টাকা নেওয়া হয় না।

    এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (মিস কেস নম্বর ০২/২০২৬) দায়ের করা হয় এবং আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। পরবর্তীতে চাপে পড়ে গত ২৫ এপ্রিল ওই অর্থ টিউশন ফির সঙ্গে সমন্বয় এবং ২৮ এপ্রিল শিক্ষার্থীদের হয়রানি না করার লিখিত আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

    অন্তু বিশ্বাসের অভিযোগ, পূর্বের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং মামলার সাক্ষী হওয়ায় কর্তৃপক্ষ তার ওপর ক্ষিপ্ত ছিল। এর জেরে গত ৮ নভেম্বর পরীক্ষার ফরম পূরণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং ২ নভেম্বর স্বাক্ষরিত একটি নোটিশ হাতে ধরিয়ে দেওয়া হয়। আত্মপক্ষ সমর্থন বা কারণ দর্শানোর কোনো সুযোগ না দিয়েই ওই নোটিশে তার ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল ও ক্যাম্পাস থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

    ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, শনিবার (১৪ নভেম্বর) ফরম পূরণের শেষ দিন ছিল। ঠিক আগমুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ায় তার শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। পাশাপাশি আন্দোলনে যুক্ত অন্য শিক্ষার্থীদেরও ফরমেটিভ মার্ক কমিয়ে দেওয়া এবং ফরম পূরণ করতে না দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিশেষ ব্যবস্থায় পরীক্ষার ফরম পূরণের সুযোগ নিশ্চিতকরণ, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং অর্থ আত্মসাতের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 

    এ বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করে তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত ন্যায়বিচার ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেলে তিনি আমরণ অনশনে যেতে বাধ্য হবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন