ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫
  • ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি গ্রেপ্তার

    ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. এনামুল হাসান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    পুলিশ জানায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর ঝালকাঠি থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এনামুল হাসান সিকদার। 

    সোমবার দুপুরে সে সদর হাসপাতালের সামনে নাশকতা সৃষ্টির পায়তারা করছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া এনামুল রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারের পরে শিবির সেক্রেটারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ