ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • স্থায়ী কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি

    ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের

    ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। এই ইস্যুতে তিনি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যদের কাছে ব্রিফিং করেছেন। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শশী থারুরও।

    বৈঠকে বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।

    তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়।

    দেশটির পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনা নিজের যোগাযোগমাধ্যম ব্যবহার করে বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো ধরনের সুবিধা দেয় না। কারণ তৃতীয় কোনো দেশে রাজনৈতিক হস্তক্ষেপ পরিহার ভারতের ঐতিহ্য।

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। ফলে এমন সময় মিশ্রির এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

    বিক্রম মিশ্রি কমিটিকে জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় ও যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।

    সূত্র: দ্য হিন্দু


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ