ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • ২ দিনে রেমিট্যান্স এলো ২৪৪ কোটি ডলার

    ২ দিনে রেমিট্যান্স এলো ২৪৪ কোটি ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতরের আগে গত ২২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯ হাজার ৯৮২ কোটি ২৩ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

    রবিবার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

    ঈদের আগে সাধারণত প্রবাসীরা দেশে স্বজনদের কাছে বেশি বেশি অর্থ পাঠান। আগের বিভিন্ন সময়ের মতো এবারো পাঠাচ্ছেন। তবে এবার ঈদের আগে দেশে টাকা পাঠানোর হার বেশি।

    ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে এবার ঈদের আগে প্রবাসী আয় আগের সব রেকর্ড ভাঙবে।

    বাংলাদেশ ব্যাংকের ২২ দিনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাস্ট্রায়ত্তহ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার।  

    রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ