ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • খুলনাকে কাঁদিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর

    খুলনাকে কাঁদিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল রংপুর বিভাগ। তাই এবারের আসরে তাদের সামনে চ্যালেঞ্জ ছিল শিরোপা ধরে রাখার। যেখানে পুরোপুরি সফল হয়েছে উত্তরবঙ্গের দলটি। ফাইনালে খুলনাকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

    রোববার (১২ অক্টোবর) সিলেটে শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুরকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দিয়েছিল খুলনা বিভাগ। জবাব দিতে নেমে ১৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। এতে আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতে দলটি।

    সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জাহিদ জাভেদ এবং নাসির হোসেনের ওপেনিং জুটিতে ভর করে দারুণ শুরু পেয়েছে রংপুর। ২৪ বলে ২৭ রান করেছেন জাভেদ। ওপেনিং জুটি থেকে আসে ৬১ রান।

    ৩১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলা নাসির থামেন দলের ৮৪ রানের মাথায়। দুই ওপেনারকে হারালেও তেমন বেগ পেতে হয়নি রংপুরকে। অধিনায়ক আকবর আলী এবং নাঈম ইসলামের ব্যাটে চড়ে এগিয়েছে রংপুর। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাসিম এবং নাঈম।

    ১৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে রংপুর। ৩২ বলে ৪০ রান করে টিকে ছিলেন নাঈম। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন আকবর।  

    খুলনার হয়ে ১টি করে উইকেট নেন শেখ পারভেজ জীবন এবং আফিফ হোসেন।

    এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে খুলনা। দলটির কেউই ফিফটি পাননি। দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। 

    ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ১৩ বলে ২৪ রান করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৭ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম। ফলে কোনো রকম ১৩৬ রানের লড়াকু পুঁজি পেয়েছিল খুলনা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ