ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে অবসান হলো বিশ্ব ফুটবলের এক সোনালী ও ঐতিহাসিক অধ্যায়ের। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন দলটির ৩৯ বছর বয়সী কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি।

    আলবিসেলেস্তেদের হয়ে এক বর্ণিল ও গৌরবোজ্জ্বল যুগের নেতৃত্ব দেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন এই মহাতারকা।

    নিজের বিদায়ী বার্তায় আবেগাপ্লুত মেসি বলেন, ‘ফাইনালের পর দীর্ঘ সময় ধরে অনেক চিন্তাভাবনা করার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন এবং এখনো আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি বুঝতে পেরেছি যে এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। আমি শপথ করে বলছি যে আমি সবসময় নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছরে সব শিরোপা জয়ের সময়ই নয়, বরং তার আগেও। 

    জাতীয় দলের জার্সি গায়ে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার কথা উল্লেখ করে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা আরও বলেন, ‘আপনাদের মুখে হাসি ফোটাতে এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে আমি এই জার্সির জন্য সবকিছু বিলিয়ে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। তাছাড়া, বর্তমানে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা এখানে থাকার যোগ্য। বিগত ২০ বছর ধরে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। আমি মাঠের ভেতর থেকে আপনাদের সেই গর্জন মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে গ্যালারি থেকে দলকে সবসময় সমর্থন করে যাব।

    মেসি জানান, তিনি এই বিদায়ী বার্তাটি গত ২১ জুলাই (কোপা আমেরিকা ফাইনালের দুই দিন পর) লিখেছিলেন। তবে তার বাবার মৃত্যুর পর তিনি এই সিদ্ধান্তের ব্যাপারে আরও বেশি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ