ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • আমেরিকার সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে, দাবি মির্জা ফখরুলের

    আমেরিকার সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে, দাবি মির্জা ফখরুলের
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমেরিকার সঙ্গে জামায়াতে ইসলামীর একটি গোপন আঁতাত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয় বরং দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

    তিনি বলেন, ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে জামায়াত ও আমেরিকার মধ্যে গোপন যোগাযোগের বিষয় উঠে এসেছে। এই খবরের সত্যতা কী- তা জানতে বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইবে।

    বিএনপি নেতা বলেন, আজ যখন ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, তখন এই ধরনের গোপন আঁতাত বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি ভবিষ্যতে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে এ ধরনের আন্তর্জাতিক আঁতাত কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না।

    এর আগে তিনি একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পাশাপাশি দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের একাধিক স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।


    পথসভাগুলোতে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাগুলোতে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ