বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন

শনিবার (০৭ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় চরফ্যাশন পৌরসভা বিএনপির আয়োজনে পৌরসভা ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডে নারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এবং চরফ্যাশন- মনপুরা উপজেলা থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, চরফ্যাশন কোর্টের এপিপি এডভোকেট শওকত হোসেন হিরনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সমর্থকবৃন্দ।
মফিজাবাদ মাধ্যমিক বিদ্যালয় এবং শরীফ পড়া মাদ্রাসা মাঠে পৃথকভাবে অনুষ্ঠিত দুটি সভায় নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে চাঁদবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের ঠাঁই হবে না। গত সরকারে এমপিরা রাস্তা, ব্রীজ, কালভার্টে, ভবনসহ অনেক উন্নয়ন করেছেন, কিন্তু যেখান দিয়েই যাই রাস্তার কোন চিহ্ন পাওয়া যায় না। কাঁচা এবং পাকার পার্থক্য করা যায়না, তার কারন হচ্ছে দুর্নীতি, এমপি মন্ত্রীরা তাদের ভাগ নিয়ে যেত, স্হানীয় সরকার দলিয় নেতা কর্মী ভাগ নিত, ইঞ্জিনিয়ার ভাগ নিত, তারপরে ঠিকাদার লাভ করতো, এরপর কাজ করত, তাই সংগত কারণেই মান খুব খারাপ হত।
কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আমি কোন সরকারি কাজ কিন্বা জনগনের হক যেখানে রয়েছে এমন কোন কাজ থেকে এক টাকাও গ্রহন কিন্তু ভাগ নেবো না। ১২ তারিখ সকাল বেলা ফজরের নামাজ পড়ে সবাই ভোট দিতে যাবেন।
নুরুল ইসলাম নয়ন বলেন আপনাদের অধিকার এবং সিদ্ধান্ত এগুলোকে একটি রাজনৈতিক দল খুচরা টাকায় কিনতে চায়। মনে রাখবেন তারা একসময় আমাদের মা বোনদের পাকিস্তানি হানাদারদের কাছে তুলে দিয়েছিলো তাদের ভোগ্য পন্য হিসেবে, মুক্তিযুদ্ধাদের হত্যা করার উদ্দেশ্যে হানাদারের হাতে তুলে দিয়েছিলেন, যারা স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছিল , সে দলটি বাসায় বাসায় গিয়ে আমাদের মা বোনদের বিভ্রান্ত করছে ধর্মের কথা বলে, যাদের কাছে মা বোনরা মূল্যহীন ছিলো, তারা এখন মা বোনদের খুচরা টাকায় মুল্য নির্ধারণ করছে, তাদের রিস্টতার জবাব দিতে হবে। ১২ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে।
এইচকেআর