বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মহানগর বিএনপির একাংশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সমর্থকরা। এ সময় বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
এইচকেআর