ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন
  • পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্ধকোটি টাকাসহ পটুয়াখালীর কলাপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগের মধ্য থেকে অর্ধকোটি টাকা পাওয়া যায়।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
     
    ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
     
    সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ