ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Motobad news

বরগুনায় প্রকাশ্যে শিক্ষক কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত, শহরজুড়ে

বরগুনায় প্রকাশ্যে শিক্ষক কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত, শহরজুড়ে
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা সরকারি জিলা স্কুলের এক সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে জুনিয়র সহকারী শিক্ষিকাকে জনসম্মুখে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ঘটনা বরগুনা সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ওই সিনিয়র শিক্ষক ও জুনিয়র শিক্ষিকার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিনিয়র শিক্ষক শিক্ষিকার সঙ্গে অপমানজনক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এমন ঘটনায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করে এবং তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শিক্ষকদের মতো দায়িত্বশীল পেশায় থাকা ব্যক্তির কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত এবং এটি শিক্ষাঙ্গনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষিকা লাঞ্ছনার ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন