ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে
  • বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

    বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় নিখোঁজের পর খাল থেকে মো. শামীম (৪০) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত তার মাথা উদ্ধার করা যায়নি।

    সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজার-সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত শামীম বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো. মনসুর আলী ব্যাপারীর ছেলে।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

    পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, নিহত শামীম বরগুনা সদর উপজেলার স্থানীয় গৌরীচন্না বাজারে হাস-মুরগির ব্যবসাসহ বিভিন্ন এলাকায় জমি কেনাবেচার কাজ করতেন। এ ছাড়া, মানুষের কাছে তার টাকাপয়সা লেনদেনও ছিল। রোববার সন্ধ্যার দিকে শামীম তার বাসা থেকে বের হয়ে বাজারে যান। এরপর রাত ১১টার পরেও শামীম বাসায় ফিরে না গেলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পরেন। পরে অন্য স্বজনদের বিষয়টি জানিয়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোথাও আর শামিমের সন্ধান পাওয়া যায়নি।

    পরবর্তীতে সকালে শামীমের ছোটভাই গৌরীচন্না বাজারে যান। সেখানে বিভিন্ন মানুষের কাছে বড় ভাইয়ের খোঁজ জানতে চাইলে রাতে বাজার-সংলগ্ন ব্রিজের পাশে গাছের ওপরে বসে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখেছেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা। পরে ওই জায়গায় গিয়ে রক্তের দাগ দেখতে পান তিনি। এ ছাড়া, আশপাশে খোঁজাখুঁজি করলে শামীমের একটি জুতাও পড়ে থাকতে দেখেন শামীমের ভাই। পরে বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় খালের কচুরিপানার ভেতর থেকে শামীমের মাথা বিহীন মরদেহ উদ্ধার করেন।

    নিহত শামীমের ছোট ভাই সোহেল বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে আমি খবর পেয়েছি বড় ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা বলেন, রাতে ব্রিজের পাশে গাছের ওপরে বসে থাকতে দেখেছেন। তাদের কথা অনুযায়ী ওই জায়গায় গিয়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে আমরা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে। 

    বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, বরগুনা সদর থানা-পুলিশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমদের ডুবুরি দল না থাকায় পটুয়াখালী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে এর মধ্যেই স্থানীয়দের সহযোগিতায় মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়েছি গৌরীচন্না এলাকায় শামীম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যাচ্ছে না। রক্তসহ বিভিন্ন ধরনের আলামত রয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে ব্রিজে-সংলগ্ন এলাকায় রক্তের দাগ এবং জুতা পড়ে থাকাসহ কিছু আলামত দেখতে পেয়েছি। পড়ে থাকা জুতাটি শামীমের তা তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতি করে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় খালের ভেতরে কচুরিপানার মধ্যে থেকে শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শামীমের বাবা তার ছেলের মরদেহ শনাক্ত করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি মাথাটি উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ